আমাদের ভারত, ১১ অক্টোবর: তেলেঙ্গানার পর এবার বিহারে জাতীয় পতাকার অবমাননা। বিহারের দুটি জেলায় ধর্মীয় শোভাযাত্রায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। বিশ্ব নবীদিবস উপলক্ষে সিওয়ন এবং শিওহারে জাতীয় পতাকার অবমাননা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার ছবি ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ( ছবি ও ভিডিও–র সত্যতা যাচাই করেনি আমাদের ভারত।)
নবি মহম্মদের জন্মদিন উপলক্ষে রবিবার বিহারের সিওয়ানে যে জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা বের করা হয়, সেই পতাকায় অশোক চক্রের জায়গায় দুটি তরবারির ছবি এবং আরবি ভাষায় লেখা ছিল বলে অভিযোগ। ওই একই সময়ে শিওহরেও অশোক চক্রের জায়গায় চাঁদের ছবি এঁকে শোভাযাত্রা বের করা হয়। যেটুকু পথ দিয়ে এই শোভাযাত্রা গিয়েছে পুরো পথেই এই পৃথক চিহ্ন আঁকা পতাকা নিয়ে চলতে দেখা গেছে শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের।
https://twitter.com/political_geek6/status/1579171296617062400?t=79vfXHoAIOhuSuDYuBuztQ&s=08
এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্বে। তাদের অভিযোগ, এই ভাবে তেরেঙ্গার অবমাননা বরদাস্ত করা হবে না। তাদের দাবি, এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার ধারায় মামলা করা উচিত। জানা গেছে, বিজেপির তরফে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এক যুবককে এই ঘটনায় আটক করা হয়েছে।
#बिहार #शिवहर मुस्लिम समुदाय के द्वारा जिला मुख्यालय पर जुलूस निकाला गया जिसमे एक युवक के हाथ में #तिंरगा झंडा के बीच से अशोक #चक्र हटाकर और चांद नुमा आकार बनाकर जुलूस के साथ पूरे रास्ते में लहराते हुए ले जाया गया… pic.twitter.com/OZpb1eTWkD
— Vinay Kumar /विनय कुमार/ ونے کمار (@vinaynews024) October 9, 2022
এর আগে চলতি বছরে জুন মাসে তেলেঙ্গানার মেহেবুব নগরে বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বিক্ষোভে প্রায় একইভাবে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছিল। সেই সময় অশোক চক্রের জায়গায় কলেমা লেখা হয়েছিল পতাকায়।

