নদিয়ার বিভিন্ন ব্লকে হাতে তৈরি সামগ্রী বিপণনের জন্য উদ্যোগী ন্যাশনাল কো-অপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ মার্চ: তাঁতের শাড়ি সহ বাঁশ, বেত দিয়ে তৈরি ঝুড়ি ও অন্যান্য শোপিস। কাঠ মাটি এবং অন্যান্য উপাদান দিয়ে হাতের তৈরি বিভিন্ন রকম সামগ্রীর বিপণনের জন্য এগিয়ে আসতে চলেছে ন্যাশনাল কো-অপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া। রবিবার দিল্লি থেকে ওই সংস্থার মহিলা কমিটির একজন প্রতিনিধি নদিয়ার শান্তিপুর ব্লকের শান্তিপুর ফুলিয়া এবং রানাঘাট ব্লক এর হবিবপুর সহ বেশ কয়েকটি জায়গায় পরিদর্শনে এসেছিলেন।

বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল। ফুলিয়ায় একটি মিটিংয়ের ব্যবস্থা করা হয়। সেখানে উঠে আসে বিভিন্ন কৃষিজ ফসল, ফল প্রক্রিয়াকরণ নিয়ে নানান ট্রেনিং এর ব্যবস্থা করার উদ্যোগ।
সোমা রায় নামে ওই প্রতিনিধি জানিয়েছেন, ‘ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি হাটের ব্যবস্থা করা হয়েছে। দিল্লিতে রয়েছে এমন একটি হাট। যে হাটে বিভিন্ন কোঅপারেটিভের সঙ্গে জড়িত মানুষ তাদের উৎপাদিত সামগ্রী বিক্রি করার সুযোগ পান।

ভারতবর্ষে রয়েছে ৮-লক্ষ কো-অপারেটিভ। নদিয়ার বিভিন্ন জায়গায় তাঁতের শাড়ি সহ বিভিন্ন রকম জিনিস যারা তৈরি করেন তাদের উৎপাদিত সামগ্রী কোপারেটিভের মাধ্যমে ওই হাটে যাতে বিক্রি করা যায়, তেমনি পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি দিল্লি থেকে পরিদর্শনে এসেছেন।’

সোমা রায় নামে ওই প্রতিনিধি বিভিন্ন জায়গায় গিয়ে সেই সব সামগ্রী খতিয়ে দেখেন। স্বভাবতই নিজেদের উৎপাদিত সামগ্রী বিক্রি করার সুযোগ তৈরি হলে, তাদের সামনে এক বিরাট আর্থিক রোজগারের সুযোগ খুলে যাবে বলে সেই সব মানুষেরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *