আমাদের ভারত, ৯ আগস্ট: হজরত ইমাম হোসাইনের আত্মত্যাগকে স্মরণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টুইটারে মঙ্গলবার প্রধানমন্ত্রী লিখেছেন, “আজ হজরত ইমাম হোসাইনের আত্মত্যাগকে স্মরণ করার দিন। সত্যের প্রতি অটল প্রতিশ্রুতি এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাঁকে স্মরণ করা হয়। সাম্য ও ভ্রাতৃত্বের ওপরও তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন।“
হোসাইন ʾইবনে ʿআলি (১০ জানুয়ারি ৬২৬ – ১০ অক্টোবর ৬৮০) ছিলেন ইসলামের নবী মুহম্মদের দৌহিত্র এবং আলি
ও ফাতিমার পুত্র। মুসলমানরা তাঁকে ‘আহল আল-কিসা’ ও ‘আহল আল-বাইতের‘ একজন সদস্য হিসেবে অত্যন্ত শ্রদ্ধা করে। তিনি সুন্নি ইসলামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং শিয়া ইসলামের তৃতীয় ইমাম।

