নানাজি দেশমুখের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নরেন্দ্র মোদীর

আমাদের ভারত, ১১ অক্টোবর: নানাজি দেশমুখকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার প্রধানমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “ভারতরত্ন নানাজি দেশমুখের জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধাঞ্জলি। দেশের গ্রাম ও আদিবাসী এলাকার উন্নয়নে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তার ত্যাগ ও সেবার চেতনা প্রতিটি প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

প্রসঙ্গত, আসল নাম ছিল চণ্ডিকাদাস অমৃতরাও দেশমুখ, নানাজি দেশমুখ নামে বেশি পরিচিত (১১ই অক্টোবর ১৯১৬ – ২৭শে ফেব্রুয়ারি ২০১০) ছিলেন। শিক্ষা, স্বাস্থ্য এবং গ্রামীণ স্বনির্ভরতার ক্ষেত্রে কাজ করেছেন নানাজি দেশমুখ। তাঁকে ২০১৯ সালে ভারত সরকার কর্তৃক মরণোত্তরভাবে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন প্রদান করা হয়। তিনি ভারতীয় জনসংঘের একজন নেতা এবং রাজ্যসভার সদস্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *