আমাদের ভারত, ৬ জুলাই: শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, “ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। ভারতের উন্নয়নে বিশেষ করে বাণিজ্য ও শিল্পের মতো ক্ষেত্রে তাঁর অবদানের জন্য তিনি ব্যাপকভাবে সম্মানিত। তিনি তাঁর পাণ্ডিত্য এবং বুদ্ধিবৃত্তিক দক্ষতার জন্যও পরিচিত ছিলেন।

ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি (জন্ম জুলাই ৬, ১৯০১- মৃত্যু জুন ২৩, ১৯৫৩) প্রথম হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ গঠন করেন। তিনি হিন্দু মহাসভার সভাপতি ছিলেন। তিনি জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় ছিলেন। কিন্তু পরবর্তীতে কুখ্যাত ‘নেহরু-লিয়াকত’ চুক্তির বিরোধিতা করে মন্ত্রীত্ব ত্যাগ করেন।

