জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ জুন: মেদিনীপুর শহরের কোতবাজার এলাকার গৃহবধূ জযশ্রী দে ও তাঁর পরিবারের উদ্যোগে জয়শ্রীর প্রয়াত পিতা পুলিন বিহারী সেন এবং মাতা অনিমারানী সেনের স্মৃতিতে মঙ্গলবার দুপুরে শহরের পাথরঘাটা আদর্শ শিশু বিকাশ কেন্দ্রে নর নারায়ণ সেবার আয়োজন করা হয়। মেদিনীপুর কুইজ কেন্দ্রের সহায়তায় শিশু বিকাশ কেন্দ্রের আবাসিক ৩২ জন খুদে পড়ুয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেয়। দে পরিবারের উপস্থিতিতে তাদের হাতে এদিন কিছু শুকনো খাবারও তুলে দেওয়া হয়।


