নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে ভবানীপুরে, বললেন বিজেপি নেতা রাহুল সিনহা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২১ মে:
নন্দীগ্রামের রায় ভবানীপুরে পুনরাবৃত্তি হবে। আজ কলকাতায় এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, ভবানীপুরের মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আরও একবার পরাজিত করবেন।

প্রসঙ্গত আজ, ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তার জায়গায় উপনির্বাচনে এই কেন্দ্র থেকে লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, উনি ভবানীপুরের মানুষের সঙ্গে বেইমানী করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দুবার ভবানীপুর থেকে জিতেছেন। তারপরেও এই কেন্দ্রের মানুষের কাছ থেকে মুখ ফিরিয়েছেন তিনি। গিয়েছে নন্দীগ্রামে। সেখানেও হেরেছেন। এবার নন্দীগ্রামের রায় ভবানীপুরে পুনরাবৃত্তি হবে বলে দাবি করেন রাহুল সিনহা। তিনি আরও বলেন, ভয় পেয়েই ভবানীপুর ত্যাগ করেছিলেন মমতা। আবার সেই ভবানীপুরেই আশ্রয় নেওয়ার জন্য ফিরে এসেছেন। যাদের একসময় প্রত্যাখ্যান করেছেন, আবার তাঁর পদ রিনিউ করার জন্য সেই ভবানীপুরের মানুষকে দরকার পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *