TMC, Tarakeswar, এসআইআর- এ বৈধ ভোটারের নাম বাদ, তৃণমূলের প্রতিবাদ সভা তারকেশ্বরে

আমাদের ভারত, তারকেশ্বর, ৭ মার্চ: এবার এসআইআর- এর মধ্যে দিয়ে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে শহর তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো তারকেশ্বরে।

এদিন বিকেলে তারকেশ্বরের পদ্মপুকুর মোড় এলাকায় এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী রীতা মন্ডল, তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সম্পাদক চন্দন পাল সহ অন্যান্য নেতৃত্ব। উপস্থিত নেতারা বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার প্রতিবাদে এদিন জোরালো আওয়াজ তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *