সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে খড়গপুর শহরজুড়ে চলছে নাকা চেকিং

কুমারেশ রায়, মেদিনীপুর, ২৬ মার্চ: শনিবার প্রথম দফার নির্বাচনে ভোট হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ৬টি কেন্দ্রে। দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর বিধানসভা এলাকায়। মোট প্রার্থী রয়েছেন ৩৫ জন। ৩১৬টি মহিলা বুথ করা হয়েছে। সবথেকে বেশি মহিলা বুথ হয়েছে মেদিনীপুর বিধানসভায়। ১০০ টির প্রত্যেক বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার দুপুর থেকেই মেদিনীপুর কলেজ, খড়্গপুর কেন্দ্রীয় বিদ্যালয় থেকে ভোট কর্মীদের বুথে পাঠানো হয়।

জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক রশ্মি কমল জানান, সুষ্ঠ ও অবাধ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে এদিন কৌশল‍্যা ফাঁড়ির সামনে নাকা চেকিং এর সময় ফকিরা নায়েক নামের এক যুবককে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি সমেত গ্রেপ্তার করে খড়গপুর টাউন থানার পুলিশ। সে কেশিয়াড়ি থেকে তার এক বন্ধুর কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি নিয়ে খড়গপুরের দিকে আসছিল। তখনই নাকা চেকিং করার সময় সে ধরা পড়ে যায়। তার কাছ থেকে একটি নাম্বার প্লেট বিহীন বাইক ও উদ্ধার হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে কিসের জন্য এই আগ্নেয়াস্ত্র সে নিয়ে আসছিল। তাকে আটক করে খড়গপুর টাউন থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

খড়গপুর সদর বিধানসভার নির্বাচন আগামী ১লা এপ্রিল। তাই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জোর কদমে খড়গপুর শহর জুড়ে নাকা চেকিংয়ের কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *