স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ আগস্ট: অন্য দলে যোগদান এবং আবার প্রত্যাবর্তন। শুধু মানুষের ক্ষেত্রেই নয়, পঞ্চায়েতেরও চলছে ভোল বদল। নদিয়ার কৃষ্ণনগরের ভাতজাংলা পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ছিল ২৭ জন। এর মধ্যে ১৪ জন তৃণমূলের ৮ জন বিজেপির একজন সিপিএম এবং চারজন নির্দল। তৃণমূল থেকে চারজন কৌশিক ঘোষ, জিয়াউল সেখ, গৌরী সরকার এবং গণেশ সরকারের স্ত্রী বিজেপিতে যোগদান করে।এর ফলে বিরোধী আইনের আওতায় পড়ায় তাদের সদস্যপদ বাতিল হয়ে যায়। পরবর্তীতে নির্দলের চারজন তৃণমূলে যোগ দিলে তৃণমূল আবার একক সংখ্যাগরিষ্ঠতা ফিরে পায়।


