নদিয়ার বৈদ্যপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ঢোকার রাস্তায় জল জমে থাকায় বিপাকে পড়ুয়ারা, উদাসীনতার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ সেপ্টেম্বর: স্কুলে ঢোকার মুখেই জমেছে জল, আর সেই জল দিয়ে ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে। স্কুল থেকে শুরু করে পঞ্চায়েত সকলেই উদাসীন। একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, বিপাকে পড়ুয়ারা।

বৈদ্যপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রাইমারি এবং হাই স্কুল মিলিয়ে প্রায় এক হাজারের উপরে ছাত্র-ছাত্রী প্রতিদিন এই স্কুলে আসে। ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের একটাই প্রতিষ্ঠান বৈদ্যপুর প্রাইমারি ও হাইস্কুল। পাশাপাশি ওই রাস্তা দিয়েই প্রচুর মানুষ যাতায়াত করেন। সামান্য বৃষ্টি হলেই স্কুলে ঢোকার মুখে রাস্তার বেশ খানিকটা অংশ জলে ভরে থাকে। সামান্য বৃষ্টি হোক বা ভারি বৃষ্টি সবেতেই একই অবস্থা। স্কুল কর্তৃপক্ষ পঞ্চায়েত প্রধানকে বারবার জানালেও কোনোরকম ব্যবস্থা নেয়নি।

অন্যদিকে পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজনৈতিক কারণে ওই রাস্তা হয়নি। ইতিমধ্যে তাদের পঞ্চায়েতের তালিকায় ওই রাস্তা রয়েছে, খুব তাড়াতাড়ি রাস্তাটি তৈরি করা হবে।

অভিভাবকরা জানান, জমা জল থাকার কারণে প্রচুর ছাত্র ছাত্রী স্কুলে আসতে পারছে না পাশাপাশি শিক্ষিকারা স্কুলে ঢোকার মুখে জল জমে থাকায় তারাও সমস্যায় পড়েছেন। কিন্তু দীর্ঘদিন এই সমস্যা চলার পরও বারবার অভিযোগ করলেও পঞ্চায়েত বা স্কুল কর্তৃপক্ষ কারো কোনো হেলদোল নেই। ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলে এটা দীর্ঘদিনের সমস্যা। স্কুলের সামনের গেটে জল জমে থাকায় তারা স্কুলে আসতে পারছে না। কোনো কোনো সময় জল কাদায় তাদের ইউনিফর্ম নষ্ট হয়ে যাচ্ছে। সাইকেল থেকে পড়ে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটছে। কোনো উপায় না থাকায় ওই অবস্থায় বাড়ি ফিরে যেতে হচ্ছে। তার ফলে ক্ষতি হচ্ছে পড়াশোনায়, অবিলম্বে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *