“সারা বিশ্বে ভারতীয় শিল্পের গৌরবময় ঐতিহ্যের সুবাস ছড়িয়েছিলেন,“ বিরজু মহারাজকে শ্রদ্ধা নাড্ডার

আমাদের ভারত, ১৭ জানুয়ারি: পণ্ডিত বিরজু মহারাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

সোমবার জেপি নাড্ডা টুইটারে লিখেছেন, “কথকের সমার্থক পণ্ডিত বিরজু মহারাজের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। মহারাজজি, সারা বিশ্বে ভারতীয় শিল্পের গৌরবময় ঐতিহ্যের সুবাস ছড়িয়েছিলেন। তিনি অসীমে মিশে গেছেন। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর তাঁর শ্রীর চরণে বিদেহী আত্মাকে স্থান দিন। ওঁম শান্তি।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *