আমাদের ভারত,৩০মে: রবিবারে কেন্দ্রে সাত বছর পূর্ণ করল বিজেপি সরকার। সরকারের বর্ষপূর্তিতে ভার্চুয়ালি বিজেপি নেতা কর্মীদের সাথে কথা বলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি জানান করোনার মতো অতিমারীতে সাধারণের পাশে দাঁড়িয়েছে বিজেপি কর্মীরা। মানুষের কাছে তারা প্রতিনিয়ত ত্রাণ পৌঁছে দিয়েছেন। একইসঙ্গে বিরোধীদের নিশানা করে নাড্ডা বলেন, যখন বিজেপি কর্মীরা ত্রাণ নিয়ে মানুষের পাশে আছে তখন বিরোধীরা কোয়ারেন্টাইনে রয়েছে।
বিরোধীদের উদ্দেশ্যে নিশানা করে নাড্ডা বলেন, অতিমারীর সময় কেন্দ্র সরকারের মনোবল ভেঙে দীতে কোন খামতি রাখেনি বিরোধীরা। একটা সময় যারা টিকা নিয়ে ব্যাপক দ্বিধাগ্রস্থ ছিল এখন তারাই কান্নাকাটি করছেন। এখন সেই বিরোধীরাই হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছে। টিভি চ্যানেল ও টুইটার ছাড়া এদের কোথাও দেখা যায় না।
প্রথমে করোনার টিকা দুটি সংস্থা উৎপাদন পড়লেও এখনো ১৩টি সংস্থা টিকা উৎপাদন করছে। খুব তাড়াতাড়ি এই সংখ্যার ১৯-এ পৌঁছাবে বলেও জানান জেপি নাড্ডা। তিনি দাবি করেন অক্টোবর থেকে প্রতিমাসে ভারত বায়োটেক ১০ কোটি কোটি টিকা উৎপাদন করবে।

