রামপুরহাট নবীন ক্লাবের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৬ অক্টোবর: ভার্চুয়াল পদ্ধতিতে নবান্ন থেকে রামপুরহাটের নবীন ক্লাবের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে উদ্বোধন করা হয়েছে জেলার আরও ছয়টি পুজোর। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে নবীন ক্লাবের মণ্ডপে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, মহকুমা শাসক শ্বেতা আগরওয়াল এবং মহকুমা পুলিশ আধিকারিক। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জেলার সতীপীঠের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে পুজোর কটা দিন যেন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় তা দেখার আবেদন জানান। নবীন ক্লাবের এবারের থিম করোনা সচেতনতা। মণ্ডপ সজ্জায় তুলে আনা হয়েছে যামিনী রায়ের পটের ছবি। তবে সমস্ত চরিত্রের মুখে রয়েছে মাস্ক।

ক্লাব কর্তা উজ্জ্বল ধীবর বলেন, “সরকার যে নির্দেশিকা দিয়েছে তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সেই সঙ্গে মণ্ডপে স্যানিটাইজার, মাস্ক পর্যাপ্ত পরিমাণে রাখা হবে। দুমিটার দূরত্ব বজায় রেখে প্রতিমা দর্শন করতে হবে দর্শনার্থীদের। ভেবে ছিলাম ছোট করে পুজো করব। কিন্তু ডেকোরেটার্স, প্রতিমা শিল্পী, অঙ্কনশিল্পীদের কথা মাথায় রেখে বাজেটের পুজো করে ফেললাম”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *