ঝাড়গ্রামের দহিজুরিতে ওয়াটার ডেভলপমেন্ট প্রোজেক্টের উদ্বোধন নাবার্ডের

পার্থ খাঁড়া, আমাদর ভারত, ঝাড়গ্রাম, ২৭ এপ্রিল: ভারত সরকারের কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্ক (NABARD)-এর প্রায় দুই কোটি টাকা আর্থিক সহায়তায় ওয়াটার ডেভলপমেন্ট প্রোজেক্টের উদ্বোধন। ঝাড়গ্রাম জেলার বিনপুর ব্লকের দহিজুরি এলাকার প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত কুমীরকাটা গ্রামে, আজ এই প্রকল্পের উদ্বোধন করেছেন নাবার্ডের চিফ জেনারেল ম্যানেজার শ্রীমতী ঊষা রমেশ।

এই প্রকল্পের দ্বারা ওই এলাকার ১৫টি পুকুর খনন করে জল সঞ্চয় করার পরিকল্পনা করা হয়েছে। আদিবাসী অধ্যুষিত এই এলাকার ১৭টি গ্রামের প্রায় ১৫০০ গ্রামবাসী এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন বলে নাবার্ডের চিফ জেনারেল ম্যানেজার শ্রীমতী ঊষা রমেশ দাবি করেছেন। প্রায় ৯১১ হেক্টর জমির উপর এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *