গোপীবল্লভপুরে চাষ করার সময় এক যুবকের রহস্যজনক পরিণতি

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৪ আগস্ট:
পাওয়ার টিলার নিয়ে জমিতে চাষের কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু হল গোপীবল্লভপুরের এক যুবকের। ঘটনায় শোকের ছায়া কদমখণ্ডি এলাকায়।

পুলিশ সুত্রে জানা গেছে মৃত যুবকের নাম মাঠু চপেয়ার, বয়স ২৫ বছর, বাড়ি গোপীবল্লভপুরের পিডরাশোল গ্রামে। ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের কেন্দুগাড়ি ৭ নম্বর অঞ্চলের কদমখন্ডি গ্রামে। জানা গেছে, ওই যুবক এদিন কদমখন্ডি গ্রামে মাঠে পাওয়ার টিলার দিয়ে চাষ দেওয়ার সময় হঠাৎ করে পাওয়ার টিলার থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়। তখন স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

তবে যুবকের মৃত্যুতে রহস্য ঘনীভূত হয়েছে।কারণ যুবকের শরীরে কোনও রক্তপাতের ঘটনা ঘটেনি। এবিষয়ে যুবকের পরিবারের দাবি যুবক মৃগী রোগে আক্রান্ত ছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *