গোপীবল্লভপুরে ৫ বছরের শিশু কন্যার রহস্য মৃত্যু

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৯ জুলাই: গোপীবল্লভপুরের সারিয়া গ্রামে রহস্যজনক ভাবে মৃত্যু হল মাত্র পাঁচ বছরের একটি শিশু কন্যার। বিছানায় ঘুমের ঘোরে হঠাৎ ছটপট করে অসুস্থ হয়ে পড়া এবং বাড়ির মধ্যে একটি কালাচ সাপের উপস্থিতি থেকে পরিবারের অনুমান শিশু কন্যাটির মৃত্যু সাপের কামড়ে হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, মৃত শিশু কন্যার নাম শ্রুতি সিং, বয়স পাঁচ বছর।গতকাল রাতে শ্রুতি মায়ের সঙ্গে বাড়িতে বিছানা পেতে ঘুমিয়েছিল।এমন সময় গভীর রাতে হঠাৎ শ্রুতি বিছানার মধ্যে ছটপট করতে থাকে। পরে গাড়ি জোগাড় করে পরিবারের লোকজন ভোরে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে পরিবারের দাবি, এই রাতেই ঘরের বারন্দার মধ্যে একটি কালাচ সাপকে দেখা গেছে। তাই অনুমান নীচে ঘুমিয়ে থাকা অবস্থায় কালাচের কামড়ে মৃত্যু হয়েছে মেয়ের। তবে মৃত্যুর কারণ জানার জন্য মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *