‘আমার কনভয়ে হামলা চালিয়েছিল তৃণমূল দুষ্কৃতীরাই’, ভিডিও-সহ দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ৬ মে: পশ্চিমবঙ্গ সফরে এসে হামলার মুখে পড়তে হয় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরনকে। ভি মুরলিধরনের অভিযোগ, পশ্চিমবঙ্গে তাঁর রাজ্য সফরকালে বাংলার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা মন্ত্রীর কনভয়ে হামলা চালিয়েছিলেন। মন্ত্রী টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, পশ্চিম মেদিনীপুরে আমার কনভয়ের উপর হামলা করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। গাড়ির কাঁচ ভেঙ্গে দেওয়া হয়, আমার ব্যক্তিগত কর্মীদের আক্রমণ করা হয়। যার জেরে সফরসূচি কাটছাঁট করা হয়।”

মন্ত্রীর পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে, বেশ কয়েক জন হাতে লাঠিসোঁটা নিয়ে তাঁর গাড়ির পথ অবরোধ করছেন। পাশাপাশি গাড়ির কাঁচ ভাঙ্গতেও দেখা যায়।

TMC goons attacked my convoy in West Midnapore, broken windows, attacked personal staff. Cutting short my trip. #BengalBurning @BJP4Bengal @BJP4India @narendramodi @JPNadda @AmitShah @DilipGhoshBJP @RahulSinhaBJP pic.twitter.com/b0HKhhx0L1

— V Muraleedharan (@VMBJP) May 6, 2021

উল্লেখ্য, গত রবিবার ভোটের ফলাফল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের খবর পাওয়া যায়। তৃণমূল এবং বিজেপির একাধিক কর্মী নিহত হন। বুধবার তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিজেপির বিরুদ্ধে হিংসার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন। পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এ জন্য ইতিমধ্যেই চার সদস্যের একটি দল গড়়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ভোট মিটে গেলেও কেন্দ্র-রাজ্য টানাপোড়েন এখনও বজায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *