প্রত্যেক মসজিদে জুমার নমাজ শেষে বিক্ষোভের ডাক মুসলিম সংগঠনের

ছবি: গতকাল হাওড়ার অঙ্কুরহাটিতে বিক্ষোভ অবরোধ।
আমাদের ভারত, ১০ জুন: নবীর অবমানা ইস্যুতে সারা রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক। প্রত্যেক মসজিদে জুমার নমাজ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচির সংগঠিত করার ডাক দিয়েছে জামিয়াতুল আইম্মা অল উলামা (ইমাম ও উলামা পরিষদ)-সহ একাধিক সংগঠন।

এক বিবৃতিতে আবেদন করা হয়েছে, সংগঠনের পক্ষ থেকে বিশেষ ভাবে সমস্ত দায়িত্বশীল ও সদস্যদের এবং সাধারণ ভাবে সমস্ত মসজিদের ‘আইম্মায়ে কেরামের’ নিকট আবেদন জানানো হচ্ছে যে, বিশ্বনবী মহাম্মদ (সাঃ) কে অবমাননা বা যারা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করুন। আগামী জুমাতে নবী করীম (সাঃ) এর সিরাত নিয়ে আলোচনা এবং নবী করীম (সাঃ) কে নিয়ে যারা কটূক্তি করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং নমাজের পরে প্রত্যেক মসজিদে মসজিদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করুন। সারা রাজ্য জুড়ে প্রত্যেক মসজিদে জুমার নমাজ শেষে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করতে তৎপর হোন।

জামিয়াতুল আইম্মা অল উলামা-র পক্ষে এই আবেদনে সই করেছেন মুফতী মুহাম্মাদ ইমদাদুল্লাহ কাসেমী (সভাপতি, জামিয়াতুল আইম্মা অল উলামা), সেখ সিদ্দীকুল্লাহ (সাধারণ সম্পাদক, জামিয়াতুল আইম্মা অল উলামা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *