“ক্ষমতা ও অর্থ নিয়ে নিজেদের মধ্যেই খুনাখুনি শুরু হয়ে গিয়েছে, এই দলটাই শেষ হয়ে যাবে,” খড়্গপুর থেকে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: ক্ষমতা ও অর্থ নিয়ে নিজেদের মধ্যেই খুনাখুনি শুরু হয়ে গিয়েছে, এই দলটাই শেষ হয়ে যাবে, বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরের বোগদা এলাকায় প্রাতঃভ্রমণ এবং চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলকে ঠিক এভাবেই কটাক্ষ করলেন দাপুটে বিজেপি নেতা তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যদের মাইক কেড়ে নেওয়া হয়েছে, কোনো মন্তব্য করতে দেওয়া হয়নি, সেই পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে ঠিক এভাবেই নিশানা করলেন দিলীপ ঘোষ। অন্যদিকে পাহাড়ে আটকে থাকা পর্যটকদের উদ্ধারের প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন দিলীপ ঘোষ।

এরপর শুভেন্দু অধিকারীকে সাসপেন্ডের প্রসঙ্গ নিয়ে বিরোধীদের কণ্ঠরোধ এবং বিরোধীদের কাজ করতে বাধা দিচ্ছে শাসক দল, বলে তৃণমূলকে নিশানা করলেন বিজেপি সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *