জল্পনা আরও বাড়িয়ে সহ-সভাপতির পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ মুকুল রায়ের

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৮ মে:
দলের পদ ছারার ইচ্ছা প্রকাশ মুকুল রায়ের ! দলীয় সূত্রে খবর ইতিমধ্যেই সর্বভারতীয় সহ-সভাপতির পদ ছাড়তে চেয়ে দিল্লিতে বার্তা পাঠিয়েছেন মুকুল রায়। অবশ্য, দলীয় সূত্রের খবর, পদ ছাড়তে চেয়ে দিল্লিতে কোনও চিঠি পাঠাননি তিনি। দিল্লির এক সর্বভারতীয় নেতাকে মৌখিক এই কথা জানিয়েছেন মুকুল রায়।

এবারের বিধানসভা নির্বাচনে সংগঠনিক ভাবে মুকুল রায়কে কাজে লাগায়নি বিজেপি। এতেই মুকুল রায়ের মনে ক্ষোভ জমেছিল। ভোট চলাকালীন এই নিয়ে একটা শব্দ বলেননি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। এবার দল হারতেই দলবদলের জল্পনা বাড়িয়েছেন নিজেই। গতকাল বিধানসভায় তিনি তৃণমূল নেতা সুব্রত বক্সীর সঙ্গে পাঁচ বছর পর সামনাসামনি কথা বলেছেন। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার আর কিছু বলার নেই। যেদিন বলবো সবাইকে ডেকে বলবো। এই কথা বলার পর বিজেপি বিধায়কদের মিটিংয়ে উপস্থিত না হয়ে বিধানসভা ছাড়েন মুকুল রায়।
মুকুল রায়ের দল ত্যাগের জল্পনা নিয়ে মন্তব্য করতে রাজি হননি রাজ্য বিজেপির কোনও নেতা। তবে, মুখে না বললেও মুকুল রায়ের কার্যকলাপের দিকে কড়া নজর রাখছেন বিজেপির কয়েকজন নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *