গোপীবল্লভপুরে হাতির তাণ্ডবে ভাঙ্গল মাটির বাড়ি, এলাকার আতঙ্ক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১০ জুলাই: গভীর রাতে ফের হাতির তান্ডবে গোপীবল্লভপুরে তছনছ হল একের পর এক বাড়ি।হাতির তান্ডব থেকে বাঁচতে একাধিক পরিবারকে রাতের মধ্যেই বাড়ি ছেড়ে আশ্রয় নিতে হল গ্রামের স্কুল ঘরে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুরের সারিয়া গ্রামের সিং পাড়াতে। গভীর রাতে হাতির হানায় সারিয়া গ্রামের সিং পাড়ার প্রায় ৭ টি মাটির বাড়ি তছনছ হয়েছে বলে জানা গেছে।হাতির এহেন তান্ডবে এদিন গ্রামের বেশ কয়েকটি পরিবার বাড়ি ছেড়ে আশ্রয় নেন গ্রামের একটি স্কুল ঘরে। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সারিয়া এলাকায়।

অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকায় কয়েকটি হাতি নিয়মিত তান্ডব চালাচ্ছে। রাত নামলেই বাড়ি থেকে বেরনোই মুশকিল হয়ে উঠেছে এলাকাবাসীর।কারণ মাত্র সপ্তাহখানেক আগে সারিয়া থেকে বেশ কিছুটা দূরে রাইবনী গ্রামে হাতির আতঙ্কে প্রাণ যায় এক ব্যক্তির। তারই কয়েকদিনের মাথায় গভীর রাতে এহেন হাতি তান্ডবে ত্রস্ত সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *