সাংসদের উদ্যোগে ড্রোন দিয়ে প্রথমবার শহর স্যানিটাইজেশন বালুরঘাটে, নজর কাড়লো সাধারণ মানুষের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ জুন: ড্রোনের মাধ্যমে বালুরঘাট শহরকে স্যানিটাইজেশন করে করোনামুক্ত করার উদ্যোগ সাংসদ সুকান্ত মজুমদারের। বুধবার বালুরঘাট শহরের থানা মোড় থেকে আধুনিক যন্ত্র চালিত ড্রোন উড়িয়ে শহরকে সংক্রমণ মুক্ত করার কাজ শুরু করা হয়। ধীরে ধীরে শহরের প্রতিটি এলাকাতেই এই ড্রোন দিয়ে স্যানিটাইজেশনের কাজ করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের পর প্রশাসনিক ভাবে শহরকে জীবানু মুক্ত করবার তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি। আর তাই দেরিতে হলেও বিজেপি নেতা তথা বালুরঘাটের সাংসদের এই উদ্যোগকে সাদুবাদ জানিয়েছে শহরবাসী। ড্রোনের মাধ্যমে এই প্রথমবার জীবানুনাশক ছড়িয়ে করোনামুক্ত করার কাজ দেখতে এদিন সকাল থেকে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে বালুরঘাট শহরে।

সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে অল্প সময়ে বিস্তীর্ণ এলাকা স্যানিটাইজেশন করার জন্য বেসরকারি কোম্পানির সঙ্গে কথা বলেছিলেন। তাদের আহ্বানে সাড়া দিয়েছে কোম্পানি। অতি অত্যাধুনিক ড্রোনের মধ্যমে বালুরঘাট শহরকে জীবানু মুক্ত করার কাজ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *