বিশেষ প্রতিনিধি, ১৯ অক্টোবর: বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের পাশে দাঁড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।
জগন্নাথবাবু চিঠিতে লিখেছেন, “আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি। আমি আপনাকে অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই যে, বাংলাদেশে আমার হিন্দু ভাই-বোনরা খুব কষ্টে আছে। তারা জিহাদি বাহিনীর দ্বারা তীব্র নিপীড়নের শিকার হয়েছে।

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবে ভাঙ্গচুর করা হয়েছে, প্রতিমা ভাঙ্গচুর করা হয়েছে, হিন্দু ভাইদের হত্যা করা হয়েছে, মা -বোনের সম্মান লুণ্ঠন করা হয়েছে। আর কতদিন আমরা এই অত্যাচার সহ্য করব? আপনি বিশ্বের সকল হিন্দু সমাজের রক্ষক, আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ান এবং তাদের এই কঠিন সময়ে রক্ষা করুন।
আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, খুব শীঘ্রই ভারতে সিএএ আইন বাস্তবায়ন করুন এবং সারা বিশ্বের হিন্দুদের রক্ষা করুন। আজ সমগ্র সনাতন সমাজ আপনার সাহায্য চাইছে। যদি এখনই সঠিক এবং কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গে জিহাদি বাহিনীর মনোবল বৃদ্ধি পাবে এবং তারা এখানেও হয়রানি করতে পারে। ভারত মাতার জয় হোক!”

