বালুরঘাটে একসাথে দু’ হাজার সোলার লাইটের সূচনা করলেন সাংসদ, “অন্ধকার ঘুঁচবে,” বললেন বাসিন্দারা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ জুলাই: অটল জ্যোতি যোজনা এবং সাংসদ তহবিলের অর্থানুকুল্যে সোলার লাইট বসানোর উদ্যোগ বালুরঘাটে। মঙ্গলবার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম এলাকায় আনুষ্ঠানিক ভাবে প্রকল্পের সূচনা করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। জানা গেছে, এদিন এই প্রকল্প উদ্বোধনের মাধ্যমে বালুরঘাট লোকসভা এলাকায় প্রায় দুই হাজার সোলার লাইট বসতে চলেছে। যার মাধ্যমে প্রভূত উপকৃত হবে গ্রামাঞ্চলের মানুষরা।

রামপ্রসাদ সাহা নামে এক গ্রামবাসী বলেন, এই প্রকল্প তাদের এলাকায় বাস্তবায়ন হলে অন্ধকার ঘুঁচবে গ্রামের মানুষের।

আরও পড়ুন  “স্পিকার দলদাস, বিধানসভাতেও বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে”: শুভেন্দু অধিকারী

সাংসদ জানিয়েছেন, গ্রাম থেকে শহর প্রতিটি এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *