কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২১ মে:
করোনা সংক্রমণে মৃত্যু হলে মৃতদেহ সৎকারের বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। যেসব শ্মশানে মৃতদেহ দাহ করা হয়, সেই সব এলাকায় করোনা রোগীর মৃতদেহ দাহ করতে গেলে লোকজন বাধা দিচ্ছে। এবার ঘাটালের সাংসদ দেবের উদ্যোগে দাসপুর থানার বেলেঘাটায় লোকালয় থেকে দূরে কোভিডে মৃত রোগীদের পোড়ানোর জন্য একটি শ্মশান তৈরী করা হচ্ছে।

জেলা পরিষদের স্বাস্থ্য কর্মদক্ষ শ্যামপদ পাত্র বলেন,
বেলেঘাটা এবং দাসপুরের মাঝে একটি জায়গাতে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হয়েছে এবং যেটি লোকালয় থেকে দূরে। ওই জায়গায় আগে শ্মশান ছিল কিন্তু এখন ওই জায়গার পরিসর আরেকটু বাড়িয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে যাতে ওইখানে মৃতদেহ সৎকার করা যায়।

