দুস্থ ছাত্রীর পাশে দাঁড়ালেন অভিনেতা সাংসদ দেব

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর:
দুস্থ ছাত্রীর পাশে দাঁড়ালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব। জয়শ্রী রানার নামে ওই ছাত্রীর বাবা প্রতিবন্ধী এবং মা পরিচারিকার কাজ করেন। বাড়িতে অভাব। কলেজে ভর্তি হওয়ার টাকা পর্যন্ত নেই।

পাঁশকুড়া থানার কেশাপাট দক্ষিণ ময়নাডলে বাড়ি জয়শ্রীর। জয়শ্রীর বাবা অম্বর নাথ রানা এবং মা উমা রানা। জয়শ্রী এই বছর খুকুড়দহ হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছেন। তারপরে পাঁশকুড়া কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেন। কলেজের মেধা তালিকায় তাঁর নাম থাকলেও ভর্তি হওয়ার মত টাকা তাদের ছিল না। জয়শ্রী জানায় তিনি গ্রামের প্রধান এবং পাঁশকুড়া কলেজের একজন দিদির সাথে যোগাযোগ করেন। তারা সাংসদের সাথে জয়শ্রীর অর্থনৈতিক অবস্থার বিষয়ে কথা বলেন। এগিয়ে আসেন দেব। তিনি ওই ছাত্রীর কলেজে ভর্তি টাকা পাঠিয়ে দেন এবং ছাত্রীকে আশ্বাস দেন ভবিষ্যতে কোনো সহায়তার প্রয়োজন হলে তিনি অবশ্যই করবেন।

জয়শ্রী বলেন সাংসদ না থাকলে আমার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যেত। বাবা প্রতিবন্ধী এবং অসুস্থ। আর্থিক সামর্থ্ ছিল না কলেজে ভর্তি হওয়ার মত। এই বিষয়টি মাননীয় দীপক অধিকারী জানার পরই বিন্দুমাত্র দ্বিধা না করে তিনি এগিয়ে এসেছেন এবং কথা দিয়েছেন প্রয়োজনে তিনি আবার সহায়তা করবেন। এর ফলে আমি পড়াশোনা করতে পারব এবং আরো বেশী করে এগিয়ে যাওয়ার উৎসাহ পেলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *