কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর: বন্যার্ত মানুষদের পাশে থাকতে সাংসদ দীপক অধিকারী তার নিজের ঘাটাল লোকসভার অন্তর্গত এলাকায় বন্যা দুর্গত মানুষদের পাশে থাকতে আজ সকালে পৌঁছে যান সবংয়ে। তিনি সবং বিধানসভার ৬ নং এড়াল গ্রাম পঞ্চায়েত অফিসে বন্যার্তদের সাথে কথা বলেন এবং বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। তারপর তিনি পিংলা বিধানসভার গোবরধনপুর বাজারের নিকট বন্যা এলাকা পরিদর্শনের সাথে সাথে বন্যার্ত মানুষদের সাথে কথাও বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এরপর ডেবরা বিধানসভায় গিয়ে ট্যাবাগেড়া প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ শিবিরে দুর্গত মানুষদের সাথে কথা বলেন।


