করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করলেন সাংসদ দেব

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২১ মে:
করোনা রোগীদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী দেব। তিনি আগেই হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের জন্য দু’বেলা খাবারের ব্যবস্থা করেছেন। এবার করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন পরিষেবা দেওয়ার ব্যবস্থা করলেন সাংসদ।

সাংসদের সহায়তায় করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে যাবে। সংসদ প্রতিনিধি রাম পদ মান্না এবং সমাজসেবী ও তৃণমূল কংগ্রেসের যুব নেতা সুদীপ মন্ডল জানালেন, সাংসদের সহায়তায় অক্সিজেন সিলিন্ডার পাওয়া গিয়েছে আপাতত ৩৫ টা। অক্সিজেন প্রয়োজন হলে তাদের ফোন করলে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। পরে সিলিন্ডারের সংখ্যা আরো বাড়ানো হবে। সহযোগিতা করেছেন প্রশাসনের এসপি এবং ডিএম। সমস্ত পরিকল্পনাগুলিতে সক্রিয় ভাবে সহযোগিতা করেছেন শিল্পপতি এস এস আলম।
ইতিমধ্যে সাংসদ, করোনা রোগীদের হাসপাতালে নিয়ে আসা, প্রয়োজনে অন্য হাসপাতালে স্থানান্তর করার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন সম্পূর্ণ বিনামূল্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *