মানকরে অগ্নিবীণা এক্সপ্রেসের স্টেপেজ বহাল রাখতে তৎপর সাংসদ আলুওয়ালিয়া

জয় লাহা, দুর্গাপুর, ১৭ আগস্ট: ছ’মাসেই অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তুলে দেওয়ার নির্দেশ রেলবোর্ডের। রাজনৈতিক ফায়দা তুলতে আসরে নেমেছে কংগ্রেস। তার মধ্যেই সাধারণ মানুষের সুবিধার্থে এবার স্টপেজ বহাল রাখতে তৎপর হলেন সাংসদ আলুওয়ালিয়া। 

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে আসানসোল ডিভিশনের পারাজ স্টেশনের প্ল্যাটফর্মের আধুনিকিকরণের নব নির্বিত প্ল্যাটফর্মের উদ্বোধন করেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। একই সঙ্গে মানকর স্টেশনে কম্পিউটারাইজ টিকিট সংরক্ষণ ও আপার ক্লাস ওয়েটিং রুমের উদ্বোধন করেন তিনি। ওইদিনই মানকর স্টেশনে রেলের অনুষ্ঠান থেকে মানকরবাসীর দাবি মত বেশ কিছু ট্রেনের স্টেপজ দেওয়ার কথা ঘোষণা করেন। তার মধ্যে অন্যতম ছিল অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ। এছাড়াও ময়ুরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার, মোকামা
প্যাসেঞ্জার দাঁড়ানোর ব্যাবস্থা করা হয়। আর তাতেই খুশীর জোয়ারে ভাসে বুদবুদ ও মানকরবাসী। কিন্তু, রাজ্য বিধানসভা নির্বাচন মিটতেই ছ’মাস পর আচমকা মানকরে অগ্নিবীণা ট্রেনের স্টপেজ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আগামী ২২ আগস্ট থেকে মানকর স্টেশনে ওই ট্রেনের আর স্টপেজ থাকবে না। আর তাতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। যদিও ট্রেনটি বর্তমানে ‘স্পেশাল’ তালিকায় চলছে। ইতিমধ্যে প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। দুদিন আগে মানকর স্টেশনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা।

কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান,”ভোটের আগে নির্বাচনী গিমিক ছিল বিজেপির। ভোট পর্ব শেষ। বাংলা দখলে ব্যার্থ হয়েছে বিজেপি। তাই এখন অগ্নিবীণা ট্রেনের স্টপেজ তুলে দিচ্ছে। বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া জানান,” খবর চাউর হতেই অনেকেই আবেদন করছেন। বিষয়টি আসানসোল ডিআরএম ও রেলবোর্ডে পাঠিয়েছি। জানিয়েছি, মানকরে অগ্নিবীণার স্টপেজ পুনরবহাল রাখার জন্য। আশা রাখছি রেলবোর্ড স্টপেজ পুনরবহাল রাখবে।”

আসানসোলের ডিআরএম পরমানন্দ শর্মা জানান,
“বিষয়টি রেলবোর্ডের সিদ্ধান্ত। তবে স্টপেজ রাখতে পুনর্বিবেচনার জন্য জানানো হয়েছে।” 

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *