অনলাইন পরীক্ষার নম্বর পুনর্মূল্যায়নের দাবিতে কলেজ পড়ুয়াদের আন্দোলন পুরুলিয়ার কাশীপুরে

সাথী দাস, পুরুলিয়া, ২১ জুন: করোনা আবহে অনলাইন সেমিস্টার পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগ তুলে কলেজ চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন শিক্ষার্থীরা। আজ পুরুলিয়ার কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে পোস্টার ব্যানার সঙ্গে নিয়ে আন্দোলনে বসেছেন ছাত্র ছাত্রীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, অফলাইন পরীক্ষায় ভালো নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা অনলাইন পরীক্ষায় কম নম্বর পেয়েছে। বিশেষ করে ইংরেজি বিভাগে সঠিক মূল্যায়ন করে নম্বর দেওয়া হয়নি বলে অভিযোগ। তাই পুনর্মূল্যায়ন করে যোগ্য ছাত্রছাত্রীদের নম্বর দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। তা না হলে অনশন বিক্ষোভে নামার হুঁশিয়ারিও দিয়েছেন কলেজের পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *