সম্পত্তি নিয়ে বিবাদের জের, তমলুকে মেয়ে ও নাতনির গায়ে অ্যাসিড ছুঁড়ে মারল মা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ আগস্ট: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মেয়ে ও নাতনির গায়ে অ্যাসিড ছুঁড়ে মারল মা, আক্রান্ত ২ জন। তারা তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

আক্রান্ত মেয়ের অভিযোগ বাপের বাড়ির বিরুদ্ধে।
তমলুক থানার অন্তর্গত উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের চক শ্রীকৃষ্ণপুর গ্রামে রামপ্রসাদ সামন্ত তার মেয়েকে বিয়ে দেয়। বিয়ের পর তার স্বামী মারা গেলে মেয়ের সেই অসহায় অবস্থা দেখে বাবা তার বাড়ির চার ভাগের একভাগ অংশ লিখে দেয় মেয়েকে। পরে বিধবা মেয়ের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয় পাঁশকুড়ার একটি ছেলের সঙ্গে। আলাপ মেলামেশার পর মেয়ে বিয়ে করে ওই ছেলেটিকে। কিন্তু ছেলের বাড়িতে এই বিয়ে মেনে নেয়নি। তাই তারা উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের চক শ্রীকৃষ্ণপুরে শ্বশুর বাড়িতে থাকতো। শ্বশুরবাড়িতে দীর্ঘদিন থাকার পর জামাই ও মেয়ের সঙ্গে বিবাদ বাধে শ্বশুর বাড়ির লোকেদের।

মেয়েটি জানায়, বাবা রামপ্রসাদ সামন্ত’র বক্তব্য স্বামী মারা যাওয়ার পর অসহায় অবস্থায় ছিল তাই জায়গা দিয়েছিল। এখন আবার বিয়ে করায় জায়গা ফেরত দিতে হবে। মেয়ে দিতে না চাওয়ায় এই বিবাদ। সম্পর্ক এতটাই তিক্ততায় জড়িয়ে যায় যে, মা সন্ধ্যা রানী সামন্ত মেয়ে ও নাতনির গায়ে অ্যাসিড ছুঁড়ে মারে মেয়েকে ও নাতনিকে মেরে ফেলার জন্য। এই ঘটনায় মেয়ের আঘাত কিছুটা কম হলেও নাতনি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে তমলুক জেলা হাসপাতালে। অভিযুক্তদের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্তের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *