ঋণের টাকা পরিশোধ করা নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, ৮ মাসের শিশুকে হত্যা করে আত্মঘাতী মা

আমাদের ভারত, কোচবিহার, ১১ আগস্ট: নিজের আট মাসের পুত্রসন্তানকে খুন করে আত্মঘাতী মা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের পুরাতন টাপুর হাট এলাকায়। প্রতিবেশীদের দাবি, আজ তাদের ঋণের কিস্তি মেটানোর দিন ছিল, স্ত্রী জাসমিন বিবি তার স্বামী আলিয়ার রহমানের কাছে টাকা চান। এই ঘটনাকে কেন্দ্র করে দুজনের বচসা বাধে। স্বামী বাড়ি থেকে বাজারে যান টাকা জোগাড় করতে। টাকা জোগাড় করে সে আসার আগেই, ঋণ প্রদানকারী সংস্থার এক কর্মী এসে ওই মহিলাকে চাপ দিতে থাকে। পরে টাকা ওই কর্মীকে তুলে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই আত্মঘাতী হয় ওই মহিলা এমনটাই দাবি আত্মীয়দের। ফাঁকা বাড়িতে নিজের সন্তানকে খুন করে নিজে আত্মঘাতী হন ওই মহিলা। পুলিশ দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, স্বামী আলিয়ার রহমান সেইভাবে কোনও কাজের সঙ্গে যুক্ত নন, কাঁচামালের ব্যবসা করেন। লকডাউনের জন্য অর্থ উপার্জন প্রায় বন্ধ ছিল, ফলে আর্থিক সমস্যা চলছিল। তাই ঋণদানকারী সংস্থা কিস্তির টাকা সময়মত পরিশোধ করতে না পারায় স্বামী স্ত্রীর সঙ্গে বচসা বাধে। এর জন্যই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *