সিগারেট খাচ্ছেন মা কালী, হিন্দুদের ধর্মানুভূতিতে আঘাত, সরব তথাগত রায় সহ নেটাগরিকরা

আমাদের ভারত, ৪ জুলাই: হিন্দুদের ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে ফের টুইটারে সরব হলেন তথাগত রায়। তার অভিযোগ, এবার ভারতীয় চিত্র পরিচালক লিনা মনিমেকলাই এর উদ্দেশ্যে। লিনার নতুন ছবি কালীর পোস্টারে সব জেনে বুঝে হিন্দুদের ধর্মানুভূতিতে আঘাত করার হয়েছে, বলে পুলিশে অভিযোগ করার ডাক দিয়েছেন এই বর্ষিয়ান বিজেপি নেতা।

বিতর্ক শুরু হয়েছে লিনার নতুন ডকুমেন্ট্রি ছবির পোস্টার ঘিরে। রিদমস অফ কানাডার অংশ হিসেবে সম্প্রতি আগাখান মিউজিয়ামে আসন্ন ছবিটির লাঞ্চ করেন তিনি। সে খবর জানানোর জন্য একটি টুইট করেন লিনা। টুইটে শেয়ার করেন ছবিটির পোস্টার। এই পোস্টারে হিন্দু দেবী কালীর সাথে এক মহিলাকে দেখা যাচ্ছে, যার মুখে জ্বলন্ত সিগারেট। পিছনে দেখা যাচ্ছে এলজিবিটি কিউ সম্প্রদায়ের রামধনুর রং পতাকা।

এই ছবি নিয়েই সরব হয়েছেন একাধিক নেটাগরিক। হিন্দু দেবী কালীকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তাদের। ইচ্ছাকৃত হিন্দুদের ধর্মানুভূতিতে আঘাত করার জন্য লীনাকে গ্রেপ্তার করার দাবিতে বর্তমানে টুইটারের ট্রেন্ডিং “হ্যাশ অ্যারেস্ট লিনা মানিমেকালাই”।

সেই বিতর্কে সোচ্চার হয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালও। বিতর্কিত ছবিটির পোস্টার শেয়ার করে তিনি লেখেন, “যে কোনো ধর্মের মানুষ যারা কোনো দেবতার প্রতি এই ধরনের ইচ্ছাকৃত অপমান সহ্য করে নেন, তারা আসলে সেই ধর্মের ক্ষতি করছেন।” ছবিটির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের জন্য সমস্ত হিন্দু ভক্তদের আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিতর্কে জড়িয়ে ছিলেন অনুষ্কা শর্মার বুলবুল, সাইফ আলী খানের তাণ্ডব, আমির খানের পিকে। এবার সেই তালিকায় নাম জুড়ল কালীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *