পিংলায় শাশুড়িকে বঁটির কোপ বৌমার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: পারিবারিক বিবাদের জেরে শাশুড়িকে বঁটির কোপ মারলো বৌমা। যা নিয়ে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের করকাই এলাকায়। শাশুড়ি কাঞ্চন রানী জানার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে বৌমা প্রতিমা জানা। তারপরেই বিবাদ বেড়ে যাওয়ায় হাতের কাছে থাকা বঁটি দিয়ে শাশুড়িকে কোপ বসিয়ে দেয় বৌমা।

সঙ্গে সঙ্গে বাড়ির সদস্যরা আহত কাঞ্চন রানী জানাকে পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।চিকিৎসার পর বাড়ি ফিরে যায় শাশুড়ি। ঘটনার খবর পৌঁছোয় পিংলা থানায়। পুরো বিষয়টির তদন্ত করছে পিংলা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *