জে মাহাতো, আমাদের ভারতের, ঝাড়গ্রাম, ১৫ ডিসেম্বর: এক শিশুর গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হল মা’কে। আজ তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।
মাসখানেক আগে গিধনির জঙ্গলে একটি শিশুর গলাকাটা দেহ উদ্ধারের পর জামবনি থানার পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার এক মাস পর মৃত শিশুর মাকে গ্রেফতার করে পুলিশ। মোবাইল ফোনের সূত্র ধরেই মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানা এলাকার বড়াই থেকে তাঁকে গ্রেফতার গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত ওই শিশুর নাম সাগেন হেমব্রম (৪)। ছেলেকে খুনে অভিযুক্ত মায়ের নাম লক্ষ্মী হেমব্রম। ঝাড়গ্রাম জেলার জামবনি থানা এলাকার ডুমুরিয়া গ্রামে তার বাড়ি।

