কল্যাণীতে করোনায় বাবার মৃত্যু হওয়ায় আত্মঘাতী মা ও মেয়ে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ আগস্ট: করোনায় মৃত্যু হয়েছে বাড়ির গৃহকর্তার। সেই শোকে হল আত্মঘাতী মা ও মেয়ে। ৫৩ বছর বয়সী মা দীপা দাস ও ২২ বছর বয়সী মেয়ে স্বাগতা দাস। ঘটনাটি নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত বুদ্ধ পার্ক এলাকায়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় এই মাসের ৭ তারিখ নাগাদ করোনা আক্রান্ত হয়েছিলেন বাবা সহ মা ও মেয়ে। কিন্তু বাবার অবস্থার অবনতি হওয়ায় তারপর তাকে কল্যাণী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। এরপর গতকাল মারা যান বাবা। আর তার শেষকৃত্য সম্পন্ন করে এসেই বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন মা ও মেয়ে। গতকাল রাতে দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে বাড়ির পাশে আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা এসে দেখতে পান ঝুলন্ত অবস্থায় রয়েছে মা ও মেয়ে। এরপর পুলিশে খবর দিলে পুলিশ দেহ দুটি উদ্ধার করে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *