করোনা সংক্রমণ প্রতিদিন বাড়লেও সচেতন নয় সাধারণ মানুষ, গোপীবল্লভপুরে বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ এপ্রিল: মাঝে কয়েকটি মাস করোনা সংক্রমণের গতি মন্থর ভাবে চলার পর বেশ কয়েকদিন ধরে দ্বিতীয় পর্বে দ্রুতগতিতে ছড়াচ্ছে সংক্রমণের হার। ইতিহাসের সমস্ত রেকর্ড ছাড়িয়ে সারা দেশের করোনা সংক্রমণ ২ লক্ষের গন্ডি ছাড়িয়েছে, সঙ্গে রাজ্যে দৈনিক সংক্রমণ প্রায় ৭ হাজার ছুঁই ছুঁই অবস্থা। আর ঝাড়গ্ৰাম জেলায়ও একই হারে প্রতিদিন কিছু না কিছু ব্যক্তির মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে নতুন সংক্রমণ। করোনা মহামারির এই দ্বিতীয় দফার ঢেউয়ে একপ্রকার নাজেহাল প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য দফতর।

ইতিমধ্যে সচেতনতা বাড়াতে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ, কিন্তু সব কিছুর মধ্যে নির্বিকার সাধারণ মানুষ। মানুষের মধ্যে নেই কোনও সচেতনতা, চলছে স্বাস্থ্য বিধি অমান্য করে চলাফেরা। বাইরে বেরলে থাকছে না কারোর মুখে মাস্ক। এরকমই ছবি দেখা গেল গোপীবল্লভপুর বাস স্ট্যান্ডের একাধিক বাসে। প্রায় প্রতিটি বাসে যাত্রীরা যাতায়াত করছেন কোনও প্রকার সামাজিক দূরত্ব না রেখেই, সঙ্গে প্রায় কারোর কাছে মাস্ক থাকতে দেখা যায়নি এদিন গোপীবল্লভপুর বাস স্ট্যান্ডের যাত্রিদের মধ্যে। স্বাভাবিক কারণেই এলাকার সচেতন মানুষের মধ্যে তৈরি হয়েছে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা।

বাসের কর্মীদের দাবি, এখন আমরা সকল যাত্রীকেই মাস্ক পরতে বলছি মাস্ক একদম পরছেন এমনটা নয়, অনেকে পরছেন আবার অনেকে পরছেন না। কিন্তু বাস চালাতে গেলে সকলকেই বাসে তুলতে হচ্ছে মাস্ক ছাড়া বাসে না তুললে অনেকে ধমক দেন তাই সকলকেই বাসে তুলতে হচ্ছে আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *