স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ মার্চ:
নাম ঘোষণা হতেই নিজের নামে দেওয়াল লিখন শুরু ও মিছিল করলেন ইটাহার ব্লকের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন। এদিন ইটাহার ব্লকের জয়হাটের বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীর নামে দেওয়াল লিখন শুরু হলেও ইটাহার বিধানসভার প্রার্থী মোশারফ হোসেন দলীয় কর্মীদের নিয়ে জয়হাট অঞ্জলের চেকপোস্ট এলাকায় নিজেই রং তুলির টানে নিজের নাম লেখা ও জোড়া ফুলকে নীল, সাদা রঙে রাঙিয়ে তোলেন। মোশারফ হোসেন বলেন, ব্লকের বিভিন্ন এলাকায় দলীয় নেতৃত্বের দ্বারা দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি অঞ্চলে অঞ্জলে প্রাথমিক ভাবে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ শুরু করা হয়েছে।


