কৃষ্ণনগরে দুটি পরিবারের মধ্যে মারামারির ঘটনায় আহত একাধিক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ মার্চ: দুটি পরিবারের মধ্যে মারামারির ঘটনায় বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একাধিক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার মাধবপুর এলাকায়।

অভিযোগ, সোমবার সকালে ওই এলাকার বাসিন্দা রাম সরকারকে উদ্দেশ্য করে পাশের সজল সরকারের পরিবারের লোকজন কটুক্তি করতে শুরু করে। এরপর রাম সরকার তার প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়, যা পরবর্তী সময়ে হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, উজ্জ্বল সরকারের পরিবারের লোকজন লাঠি দিয়ে বেধড়ক মারধর করে রাম সরকারের বড় ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যদের। এই ঘটনার জেরে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়ে বর্তমানে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তবে সম্পূর্ণ ঘটনাটি জানিয়ে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *