বহরমপুরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান শতাধিক কর্মীর

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৫ সেপ্টেম্বর: ২১ এর নির্বাচনকে পাখির চোখ করে মুর্শিদাবাদ জেলাতে বিভিন্ন দল নিজস্ব স্ট্যাটেজি নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে মরিয়া। বিভিন্ন দলে যোগদান ও দলবদল হচ্ছে প্রায় প্রতিদিন। ফের বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মীরা যোগ দিলেন কংগ্রেসে। শনিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে বহরমপুরের সাংসদ ও লোকসভার কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসের পতাকা ধরলেন শতাধিক কর্মী।

মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ব্লক, বেলডাঙা ১ নম্বর ব্লক, জলঙ্গি ব্লক, নওদা ব্লক থেকে বিভিন্ন দলের কর্মীরা কংগ্রেসে যোগ দিলেন বলেই দাবি কংগ্রেস নেতৃত্বের। যোগদান সভায় অধীর রঞ্জন চৌধুরী বলেন, মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস তার হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধারে নেমেছে। পিকে কোম্পানি প্রসঙ্গেও কটাক্ষ করেন তিনি। কংগ্রেসের এই যোগদান সভার বিরোধিতায় এবং অধীর চৌধুরীর মন্তব্যের সমালোচনায় পাল্টা কটাক্ষ করেন মুর্শিদাবাদের সাংসদ ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *