শ্যামপুরে বিজেপি সিপিএম থেকে শতাধিক কর্মীর তৃণমূলে যোগ

আমাদের ভারত, হাওড়া, ২৮ আগস্ট: বিধানসভা নির্বাচনের আগে আবার শ্যামপুরের বিরোধী রাজনৈতিক শিবিরে ভাঙন ধরাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে ডিঙাখোলা গ্রাম পঞ্চায়েতের সামনে এক অনুষ্ঠানে শতাধিক বিজেপি সিপিএম কর্মী তৃণমূলে যোগ দিল। সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন শ্যামপুরের বিধায়ক কালিপদ মণ্ডল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুর দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা।

এদিন বিধায়ক কালিপদ মণ্ডল জানান, দীর্ঘদিন ধরেই এইসব কর্মীরা তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে অনুষ্ঠান করে এদের দলে নেওয়া যাচ্ছিল না। আজ সামাজিক দূরত্ব বজায় রেখেই এদের দলে নেওয়া হল। প্রসঙ্গত, এর আগেও শ্যামপুরের বিভিন্ন এলাকার বিরোধী রাজনৈতিক দলের বহু কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *