হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলন বাঁকুড়ার পাঁচ শতাধিক প্রাপক

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ জানুয়ারি: বছরের শুরুতেই পাঁচ শতাধিক প্রাপক তাদের হারানো মোবাইল ফিরে পেলেন।আজ সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে হারানো মোবাইলগুলি পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। পুলিশ সুপার বৈভব তেওয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস সহ পুলিশের পদস্থ আধিকারিকরা উপস্থিত থেকে প্রাপকদের হাতে মোবাইল তুলে দেন।

হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত প্রাপকদের হাতে তুলে দিতে পেরে পুলিশ প্রশাসন স্বস্তি প্রকাশ করেন। এদিন হারানো মোবাইল উদ্ধার প্রসঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, গতবছর মোট দু’হাজার একশো পাঁচটি মোবাইল ফেরত দিতে সক্ষম হয় পুলিশ। এবছর বছর শুরুর প্রথমেই হারানো ৫৪১টি মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। আশা করা যায় গত বছরের তুলনায় এবছর আরো বেশি মোবাইল উদ্ধার সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *