অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৯ ফেব্রুয়ারি: ঝাড়গ্রাম জেলায় আত্মপ্রকাশ করল শিবসেনা। আত্মপ্রকাশের দিনে বিজেপি এবং অনান্য দল থেকে ২০০ জন নেতা কর্মী শিবসেনায় যোগ দান করল। পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি চাকরিতে বাঙালীদের ৮০% সংরক্ষণ এবং বাংলা ভাষা, বাংলা সার্বিক উন্নয়নের দাবিতে শিবসেনার আজ সমাবেশ ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম জেলা সভাপতি মধু সিং শুভেন্দু অধিকারীর নাম করে বলেন, এরা সাধারণ মানুষের ভোট নিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। নিজের জেল বাঁচানোর জন্য বিজেপির পা ধরছে। এতদিন রাজ্যের টাকা লুঠ করে এখন সতী সাজছে। গত একবছর মারণ কোরোনায় যখন দেশ আক্রান্ত তখন বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার দেশকে বিক্রি করছে। অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীকে বিক্রি করে দিচ্ছে। মোদী সরকারের ঘুম ভাঙছে না। তারা দেখাচ্ছে এনআরসি, এনপিআর। চাষিরা যখন শীতে দিল্লির সীমান্তে আন্দোলন করছে তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছেন নরেন্দ্র মোদী।
শিব সেনার রাজ্য সাধারন সম্পাদক অশোক সরকার বলেন, বিজেপি বলে ওরা হিন্দুত্ববাদী দল। অামরাও হিন্দুত্ববাদী দল। তবে আমরা রাম ওরা বিভিষণ। বিজেপির বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদের পুলিশের হুমকি দেওয়া হচ্ছে। তা থেকে কবি, সাহিত্যিক, সাংবাদিকরাও ছাড় পাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, এরা বাংলাই জানে না বাংলা দখল করতে এসেছে। বিজেপি আর ভদ্রলোকেদের জায়গা নেই। তবে তৃণমূল সরকার একটা ভালো কাজ করেছে স্বাস্থ্য সাথী। কিন্তু নিচু তলার তৃণমূল কর্মীরা কাটমানি খাচ্ছেন স্বাস্থ্য সাথী করতে।

