ট্রেন, ২০০ বাস ও ৩০০ ছোট গাড়িতে ২০ হাজারের বেশি তৃণমূল কর্মীর ধর্মতলার উদ্দেশ্যে পুরুলিয়া থেকে রওনা

সাথী দাস, পুরুলিয়া, ১৯ জুলাই: ধর্মতলায় শহিদ সভায় যোগ দিতে আজ থেকেই রওনা দিলেন পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মূলত পুরুলিয়া, আদ্রা, ঝালদা, বরাভূম স্টেশন থেকেই ট্রেনে রওনা দেন তারা। ভিড় এড়াতে দুদিন আগেই রওনা দেন বলে তারা জানান।

এদিকে সোমবারই জেলায় সব স্তরের প্রস্তুতি সভা শেষ হয় বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবার ২০ হাজারের বেশি কর্মী সমর্থক জেলা থেকে ধর্মতলায় উদ্দেশ্যে রওনা দেবেন বলে তৃণমূলের দাবি।

তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “আজ দুপুরেই কলকাতা পৌঁছে গিয়েছেন তিন হাজারের বেশি কর্মী সমর্থক। তাঁরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, নেতাজি ইনডোর স্টেডিয়ামের শিবিরে থাকছেন। ট্রেন ছাড়াও জেলা থেকে ২০০ টি বাস, ৩০০ টি ছোট গাড়িতেও নেতা কর্মীরা রওনা দিচ্ছেন। সুশৃঙ্খলভাবে তাঁরা শহিদ দিবসে যোগ দিচ্ছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *