গোপীবল্লভপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ বিজেপির মণ্ডল সহ সভাপতি সহ শতাধিক কর্মীর

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ আগস্ট: বড়সড় ভাঙ্গন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিজেপিতে। খোদ মন্ডল সহ সভাপতি বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। জানা গেছে, রবিবার ব্লক তৃণমূল সভাপতি হেমন্ত ঘোষের নেতৃত্বে শাশড়াতে একটি কর্মী বৈঠকে যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। এদিন বিজেপির সাতমা মন্ডলের সহ সভাপতি গোপাল সাউ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগাদান করেন। সঙ্গে আরও শতাধিক বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগদান করে বলে তৃণমূল সুত্রে খবর।

শাশড়া তিন নম্বর অঞ্চলের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে আগামী দিনে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচির বিষয়ে এদিন একটি আলোচনা সভা হয়। সেই সভায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন গোপাল সাউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *