“পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত খুনে জড়িত থাকতে পারে আরো মাথা”, ঘটনাস্থলে তদন্তে এসে বললেন তদন্তকারী অফিসার

আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ মার্চ: অনুপম দত্ত খুনের ঘটনায় জড়িত থাকতে পারে আরো মাথা, তদন্তের স্বার্থে এখনই তা সামনে আনা যাবে না, খুনের ঘটনা স্থল তদন্তে এসে বললেন তদন্তকারী অফিসার।

পানিহাটি পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত খুনে ঘটনাস্থলে তদন্ত করতে এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলতে রবিবার দুপুরে এলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।

প্রসঙ্গত, ভরসন্ধে বেলা প্রকাশ্যে আগর পাড়া স্টেশন রোডে খুন হয়েছিলেন পানিহাটি পৌরসভার ৮ নং ওয়ার্ডের নব নির্বাচিত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। সেই খুনের ঘটনায় ইতিমধ্যেই ঘটনার সাথে যুক্ত মূল অভিযুক্ত ও ষড়যন্ত্রকারী বাপি পণ্ডিত ও শম্ভু পণ্ডিত গ্রেপ্তার করা হলেও এর সঙ্গে জড়িত রয়েছে আরও অনেকেই এমনটাই অনুমান পুলিশের। সেই কারণে তদন্তের গতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলছে বিভিন্ন পর্যায়ের তদন্ত। ইতিমধ্যেই ধৃত বাপি পণ্ডিতের বাড়িতে তল্লাশি চালিয়ে গেছেন তদন্তকারী আফিসাররা। সেই সঙ্গে এই মামলার রহস্য দ্রুত উন্মোচন করতে ওই দিনের খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছিল ধৃত শম্ভু পণ্ডিতকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে।

এদিন পানিহাটির কাউন্সিলর খুনের তদন্ত এসে প্রতিক্রিয়া দিলেন ডিসিপি নর্থ অ্যাডিশনাল চার্জ ডিসিপি শ্রীহরি পান্ডে। এদিন তিনি সাংবাদিকদের বলেন, “আমরা সেদিনের ঘটনাগুলি আরো ভালো করে খতিয়ে দেখছি। ওই স্থানে সেই মুহূর্তে উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞেসাবাদ করছি। গতকাল এই মামলায় নাম উঠে আসা বাকি ধৃত বাপি ও শম্ভু পণ্ডিতকে জিজ্ঞেসবাদ করা হয়েছে। কিন্তু সেগুলো তদন্তের জন্য বলা যাবে না। আরো কেউ জড়িত আছে কি না সেটাও দেখা হচ্ছে। অনুপম দত্ত ওই দিন যার বাইকে করে দোকানে আসেন সেই ব্যক্তিকেও জেরা করা হয়েছে। আরো বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।”

এদিন শ্রী হরি পান্ডে আরো বলেন, যে তদন্তের স্বার্থে অনেক কিছু বলা সম্ভব না তবে আগামী দিনে আরো তথ্য সামনে আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *