অধীর চৌধুরীর উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির ডাকে প্রতিবাদ সভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: লোকসভায় মোদীজিকে নীরব আখ্যা দেওয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে লোকসভা থেকে সাসপেনশন গণতন্ত্রের উপর এক চরম আঘাত বলে অভিযোগ কংগ্রেসের। তারা বলেন, প্রধানমন্ত্রীর সমালোচনা করায় যে ন্যক্কারজনক প্রতিক্রিয়া বিজেপি দেখালো, তা সম্পূর্ণ সংসদীয় রীতি নীতির পরিপন্থী এবং বিরোধী কণ্ঠ রোধ করার অপচেষ্টা হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।

এই ঘটনার প্রতিবাদে আজ সকাল দশটায় মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির ডাকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অবিলম্বে অধীর চৌধুরীর উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবি করা হয় এবং গণতন্ত্রের উপরে এই আঘাতের তীব্র নিন্দা করা হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়। উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায়, শান্তি কুমার দত্ত, তীর্থঙ্কর ভকত, চিত্ত মুখার্জি ও অন্যান্য কংগ্রেস নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *