আমাদের ভারত, ১৪ নভেম্বর: সিঙ্গাপুরের অর্থমন্ত্রী তথা উপ প্রধানমন্ত্রী লরেন্স ওংকে সেতারের প্রতি তাঁর আবেগের জন্য শুভকামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার নরেন্দ্র মোদী এক্স হ্যণ্ডেলে লিখেছেন, “সেতারের প্রতি আপনার আবেগ ক্রমাগত বৃদ্ধি পাক এবং অন্যদের অনুপ্রাণিত করুক। এই মধুর প্রচেষ্টার জন্য শুভ কামনা। ভারতের সঙ্গীত ইতিহাস বৈচিত্র্যের একটি মূর্চ্ছনা, সহস্রাব্দ ধরে বিকশিত ছন্দের মাধ্যমে প্রতিধ্বনিত।
লরেন্স ওং তাঁর এক্স হ্যণ্ডেলে ভিডিও যুক্ত করে লিখেছেন, “সেতারের সুন্দর সুরের দ্রুত পরিচয় পাওয়া যাচ্ছে। কার্থিগায়ান (সেতারবাদক) এখানে কিছুদিনের জন্য শিখছেন। তিনি আমাকে প্রাথমিক কৌশলগুলির মাধ্যমে শেখানোর ব্যাপারে অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। অভিজ্ঞতা উপভোগ করেছি, এবং সমৃদ্ধ হয়েছি শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীত ঐতিহ্য সম্পর্কে আরও জানার সুযোগ পেয়ে।” লরেন্স ওংয়ের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদী।

