আমাদের ভারত, ২১ এপ্রিল: দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি যেমন রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে তেমনি এই করোনা পরিস্থিতিতে মানুষকে কোভিড বিধি মেনে চলার জন্য আহবান জানিয়েছেন।
মোদী লিখেছেন” ভগবান শ্রীরাম আমাদের বার্তা দিয়েছেন যাতে সকলেই নিজের সঠিক ব্যবহার বজায় রাখেন। আশাকরি দেশবাসীর ওপর শ্রীরামের অপরিসীম কৃপা সর্বদা বজায় থাকুক।
একই সঙ্গে মোদী করোনা সংক্রমণ এড়াতে সকলকে যাবতীয় নিয়ম ও শর্তাবলী মেনে চলার কথা মনে করিয়ে দেন। তিনি বলেন করোনা মোকাবিলায় ওষুধ ও বিধি পালন দুই আমাদের দৃঢ় ভাবে মেনে চলতে হবে।
आज रामनवमी है और मर्यादा पुरुषोत्तम श्रीराम का हम सभी को यही संदेश है कि मर्यादाओं का पालन करें।
कोरोना के इस संकट काल में, कोरोना से बचने के जो भी उपाय हैं, कृपया करके उनका पालन कीजिए।
'दवाई भी, कड़ाई भी' के मंत्र को याद रखिए।
— Narendra Modi (@narendramodi) April 21, 2021
মোদী ছাড়াও রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, রাম নবমীতে সকলকে আন্তরিক শুভেচ্ছা। প্রার্থনা করব সমগ্র মানবজাতির প্রতীক শ্রীরামের আশীর্বাদ সকলের উপর যেন বজায় থাকে।
বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা লিখেছেন ,আমি শ্রী রামের কাছে প্রার্থনা করব সকলে যেনো সুখী ও সুস্থ জীবন যাপন করে।
রামনবমী শ্রীরামের জন্ম উৎসব। কথিত আছে এই দিনেই অযোধ্যার রাজা দশরথের ঘরের রামের জন্ম হয় আজ চৈত্রের নবরাত্রির নবমী। আজকের দিনে দেবী দুর্গা বাসন্তী রূপেও পূজিত হন।

